মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো:আল ইমরান। ক্যান্সারে আক্রান্ত হতদরিদ্র হোমায়রা, চিকিৎসার ব্যয় বহনকরে।হোমায়রার পরিবারের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল তাহর চিকিৎসা করা।
তাকে আর্থিক সহায়তা প্রদান করেন মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি ।
মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসকের কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার হোমায়রা’র হাতে এ সহায়তা চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: গোলাম রসুল রাখি,রাজারহাট সাংবাদিক ফোরামের সদস্য সচিব সোহেল রানা,সহ গণ্যমান্য ব্যক্তি।
সহায়তা গ্রহণের পর আবেগাপ্লুত হোমায়রা জানান,ক্যান্সারের মতো ব্যয়বহুল রোগের চিকিৎসা বহন করা তার পরিবারের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। এই আর্থিক সহায়তা তার চিকিৎসা ব্যয়ের একটি বড় অংশ পূরণ করবে এবং নতুনভাবে জীবনযুদ্ধ চালিয়ে যেতে তাকে সাহস দেবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল ইমরান জানান,সমাজের অসহায়,দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো তাদের দায়িত্ব এবং মানবিকতার জায়গা থেকেই এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। মানুষের কষ্ট লাঘব করা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা প্রশাসনের অন্যতম লক্ষ্য। স্থানীয় সাংবাদিক সোহেল রানা বলেন,সরকারি উদ্যোগ এভাবে মানুষের ঘরে ঘরে পৌঁছে গেলে সমাজ আরও মানবিক হয়ে উঠবে। তারা আশা করেন,হোমায়রার মতো আরও অনেক অসহায় মানুষ এ ধরনের সাহায্য পেয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারবে। এই মানবিক সহায়তা কার্যক্রম স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে এবং প্রশাসনের প্রতি মানুষের আস্থা আরও একধাপ বেড়েছে।

