শান্তুু ধর, কচুয়া প্রতিনিধি ॥
কচুয়া উপজেলার মনপুরা বাতাবাড়িয়া জাফর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে ভূমিকম্পে অন্তত ২৫-৩০টি স্থানে বড় বড় ফাটল দেখা দিয়েছে। ভবনের ছাদ, মেঝে, দেয়াল, বিম ও কলাম সর্বত্রই নতুন ফাটল সৃষ্টি হয়েছে। বর্তমানে শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে ক্লাস করেছেন। যেকোনো মুহূর্তে ভবনটি ধসে পড়তে পারে এই নিয়ে আতঙ্ক রয়েছে কোমলমতি শিক্ষার্থীরা।
সম্প্রতি ২২ শে ফেব্রুয়ারি শুক্রবার সকালে ভূমিকম্পে বিদ্যালয়ের দুইতলা বিশিষ্ট ভবনের উত্তর-পশ্চিম ও দক্ষিণ দিকের অংশ বড় বড় ফাটল দেখা দিয়েছে বেশি। ভবনের নিচের অংশে অনেক জায়গায় ভেঙে পড়েছে। ছাদের প্লাস্টার খসে রড বের হয়ে গেছে। কক্ষের বিমেও ফাটল ধরা পড়েছে। এই অবস্থায় বিদ্যালয়ের ৫শত শিক্ষার্থী চরম আতঙ্ক নিয়েই ক্লাস করছে। অভিভাবকরা দ্রুত ভবনটি সংস্কার বা নতুন ভবন নির্মাণ করে পাঠদান চালানোর দাবি জানিয়েছেন। ভবনের ফাটল দেখা দেওয়া ও ঝুঁকিপূর্ণ এর কারণে অনেক অভিভাবক ঝুঁকির কারণে সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ করেছেন, ফলে উপস্থিতি কমে গেছে।
বিদ্যালয়ের সরকারি প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম হোসেন বলেন,আবার ভূমিকম্প হলে বড় ঝুঁকি থাকবে। বাচ্চারা মানসিকভাবে খুব ভীত।
স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় দোতলার ছাদের পলেস্তারা নিচে পড়ে যায় এবং দেয়ালের অনেক জায়গায় ফাটল সৃষ্টি হয়। দক্ষিণ অংশে বড় ফাটল দেখা দেয়। কয়েকটি কক্ষের ছাদের প্লাস্টার খসে পড়ে এবং বিমে ফাটল দেখা যায়। তাদের আশঙ্কা, যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।
অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর সাকিয়া আক্তার ও নবম শ্রেণীর শিক্ষার্থী শারমিন সুলতানা জানান , আমরা আজ স্কুলে এসে খুব ভয় পাচ্ছি। আবার যদি ভূমিকম্প হয়। যেকোনো মুহূর্তে বড় ধরনের আমাদের ক্ষয়ক্ষতি হতে পারে। আমাদের বিদ্যালয়ের একমাত্র দুইতলা বিশিষ্ট একটি ভবনে রয়েছে। বড় ধরনের ফাটল ও কক্ষের ছাদের প্লাস্টার এখনও খসে পড়েছে,বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে।
অভিভাবক নুরুল ইসলাম নাহিদ বলেন, ছুটির দিন শুক্রবার ভূমিকম্প হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে আমাদের সন্তানরা অল্পের জন্য বেঁচে গেছে। ভবনটি দ্রুত পুনঃর্নিমাণ করা জরুরি।
ছবি: কচুয়ার মনপুরা বাতাবাড়িয়া জাফর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে ভূমিকম্পে একাদিক স্থানে বড় বড় ফাটল দেখা দিয়েছে,ঝুঁকি নিয়ে পাঠদান করছেন শিক্ষার্থীরা।

