সুভাস দাস,,।
পটুয়াখালীতে যৌথ অভিযানে আনুমানিক ৬ লক্ষ ৬৫ হাজার টাকার বাজার মূল্যের ৯৫০ কেজি ঝাটকা ইলিশ জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ নভেম্বর রবিবার রাত ৮টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে পটুয়াখালী সদরের টোল প্লাজা সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ২টি যাত্রীবাহী বাস তল্লাশি করে প্রায় ৬ লক্ষ ৬৫ হাজার টাকা মূল্যের ৯৫০ কেজি ঝাটকা ইলিশ জব্দ করা হয়। এসময় বাস চালক ও হেল্পারদের মুচলেকা নিয়ে বাসসহ ছেড়ে দেওয়া হয়।
জব্দকৃত ঝাটকা ইলিশ পটুয়াখালী উপজেলা মৎস্য কর্মকর্তার কোষ্টগার্ড ও সংবাদ কর্মী দেয় পস্থিতিতে স্থানীয় এতিমখানা এবং গরিব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।
পটুয়াখালী সদর উপজেলা মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে ।

