ঢাকাসোমবার , ২৪ নভেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়া ও তারেক রহমানের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে চান্দ্রা ইউনিয়নে লিফলেট বিতরণ

প্রতিবেদক
majedur
নভেম্বর ২৪, ২০২৫ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ হোসেন গাজী,চাঁদপুর প্রতিনিধি,,।

চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে ধানের শীষে ভোট প্রার্থনা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের রাজনৈতিক বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) সকালে ৩ নং ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে গিয়ে সাধারণ মানুষের মাঝে তারেক রহমানের লক্ষ্য-উদ্দেশ্য এবং ঘোষিত ৩১ দফা কর্মসূচির বার্তা পৌঁছে দেন নেতাকর্মীরা।

চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে প্রকাশিত লিফলেট জনগণের হাতে তুলে দেন চান্দ্রা ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে ধানের শীষে ভোট প্রার্থনা করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন চান্দ্রা ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন মিন্টু মাঝি,সহ-দপ্তর সম্পাদক মাসুদ কবিরাজ,
২ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মজিবুর রহমান কাজী, ৩ নং যুবদলের সভাপতি আলাউদ্দিন মাঝি,প্রবাসী মোঃ হাবিব ঢালী,৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী মোঃ মাসুদ মাঝি প্রমুখ। গণসংযোগে ভোটারদের উদ্দেশে মোঃ গিয়াস উদ্দিন মিন্টু মাঝি বলেন,“বিএনপির রাজনীতি উন্নয়নের রাজনীতি। বিএনপি ক্ষমতায় এলে চান্দ্রা ইউনিয়নসহ ৩ নং ওয়ার্ডে ব্যাপক উন্নয়নমূলক কাজ করা হবে ইনশাআল্লাহ।

Don`t copy text!