*বাইজিদ মন্ডল দক্ষিন চব্বিশ পরগনা:-*
রাজ্যে ভোটার তালিকায় বিশেষ শিবিড় সংশোধনের (SIR) প্রক্রিয়া ঘিরে তীব্র ক্ষোভ উগরে দিল তৃণমূল যুব কংগ্রেস (TMC)। অভিযোগ, নির্বাচন কমিশন নাকি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে খুশি করতেই অস্বাভাবিক তৎপরতায় কাজ চালাচ্ছে। শুধু তাই নয়, এসআইআর-এর চাপেই একের পর এক সাধারণ মানুষ, মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রবিবার বিকালে মগরাহাট পশ্চিম রঙ্গিলাবাদ অঞ্চলে চায়ের আড্ডায় ও Sir সহায়তা শিবিরে জনসংযোগ কর্মসূচি এসেছে কেন্দ্র সরকার ও কমিশনকে সরাসরি অভিযোগ রাজ্যের শাসক দল তৃণমূল যুব কংগ্রেস ব্লক নেতৃত্বরা। প্রথম থেকেই তাঁরা যে অভিযোগ তুলে আসছে, সেটাই আরও স্পষ্ট করে বলা হয়েছে আজ।
এদিন মগরাহাট পশ্চিম ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে রঙ্গিলাবাদ অঞ্চলে গরখালীতে SIR সহায়তা শিবির ও চায়ের আড্ডায় জনসংযোগ কর্মসূচির আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিম ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ইমরান হাসান মোল্লা, মগরাহাট পশ্চিম ব্লক পূর্ত কর্মাধ্যক্ষ তৌফিক আহমেদ মোল্লা,জেলা পরিষদের সদস্যা তন্দ্রা পুরকাইত,একতারা অঞ্চল সভাপতি সঞ্জীব মন্ডল,রঙ্গিলাবাদ পঞ্চায়েত উপ প্রধান গিয়াস উদ্দিন লস্কর,অঞ্চল নেতৃত্ব ও ছাত্র নেতা হাসিব হাসান সহ রঙ্গিলাবাদ অঞ্চলের সকল সদস্য সদস্যা ও অন্যান্য নেতৃত্ব প্রমুখ।
সাংবাদিকদের সামনে এসে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ব্লক যুব সভাপতি ইমরান হাসান মোল্লা, তিনি বলেন,বিজেপি পরিচালিত কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার দেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে না, কেবল মাত্র কয়েকজন পুঁজিপতি ব্যবসায়ীর কথা চিন্তা করে। তাই কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদ ও SIR নিয়ে সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করার চেষ্টা করছে। আগামীদিনে কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে লাগাতার আন্দোলন কর্মসূচি সংগঠিত করা হবে বলে তিনি জানান।

