ঢাকারবিবার , ২৩ নভেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

উত্তর বংশীকুন্ডায় ধানের শীষের বিশাল মিছিলে আনিসুল হকের সমর্থনে জনতার ঢল

প্রতিবেদক
admin
নভেম্বর ২৩, ২০২৫ ১০:২২ অপরাহ্ণ
Link Copied!

 

শফিকুল ইসলাম শফিক, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আনিসুল হকের সমর্থনে ২৩ নভেম্বর, রবিবার বিকালে ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের ভোলাগঞ্জ ও মহিষখলা বাজারে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে ছিল উত্তাল স্লোগান— “লাগারে লাগা, ধান লাগা!” উৎসাহ-উদ্দীপনায় প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা।

১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের এ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পরিবর্তনের আকাঙ্ক্ষারই প্রতিফলন বলে মনে করেন স্থানীয়রা।

মিছিলে নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. জামাল হোসেন মেম্বার। তার নেতৃত্বে মহিষখলা বাজারের প্রতিটি অলিগলি ধানের শীষের সমর্থনে মুখরিত হয়ে ওঠে।

মিছিলে অংশ নেন—ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. শাজাহান খন্দকার, সাবেক সাধারণ সম্পাদক মো. দুলাল মিয়া, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. জমির হোসেন, যুবদলের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, মো. শাহেদ আলী মেম্বার, মো. বাচ্চু মিয়া, মো. মানিক মিয়া, মধ্যনগর উপজেলা জিয়া সৈনিক দলের আহ্বায়ক মনিরজ্জামান মনির, জিয়া সৈনিক দলের সভাপতি মো. হযরত আলী, ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান শিকদার, মো. মাইনুদ্দিন
এ ছাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহায়ক সংগঠনের অসংখ্য নেতাকর্মীও শোভাযাত্রায় যোগ দেন।

দিনব্যাপী মিছিলকে কেন্দ্র করে এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। ধানের শীষের প্রতি জনগণের সমর্থন আরও বেগবান হয়েছে বলে জানান স্থানীয়রা।

Don`t copy text!