ঢাকারবিবার , ২৩ নভেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এ্যানি চৌধুরী

প্রতিবেদক
majedur
নভেম্বর ২৩, ২০২৫ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজকরতে হবে। মাদকের বিরুদ্ধে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা যেখানে আছি, সেখান থেকেই মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। কারণ মাদকের সঙ্গে সন্ত্রাস, চুরি-ডাকাতি ও রাহাজানিসহ বিভিন্ন অপরাধ জড়িয়ে আছে।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর টাউন হল ও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির বড় ভাই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদউদ্দিন চৌধুরী হ্যাপির সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ -উপাচার্য অধ্যাপক ডক্টর মামুন আহমেদ। এ সময় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও বলেন, যারা মাদক সেবন করে বা মাদক ব্যবসায় যুক্ত, তারা নানা অপকর্মে জড়িত। তারা সংখ্যায় কম হলেও কিছু প্রভাবশালী ব্যক্তির আশ্রয়ে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার করছে। আমরা মাদক নির্মূলে কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করেছি। শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলে আমরা সামনে এগিয়ে যাব।

 

Don`t copy text!