কচুয়া প্রতিনিধি : মোঃ আবু ইউসুফ উদয়
দল-মত নির্বিশেষে আলেমদের ঐক্যবদ্ধভাবে ভোটের মাঠে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম।২২ নভেম্বর শনিবার সকাল ৮টায় চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার ডিগ্রি কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে আয়োজিত এক ওলামা সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে দেশব্যাপী সকল ওলামাকে ঐক্যবদ্ধ হতে হবে। এলাকার পরিস্থিতি ও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত প্রার্থীকে কেন্দ্র করেই সবাইকে এক বাক্সে ভোট দিতে হবে। আলেমদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমাদের আর পিছপা হয়ে থাকার সুযোগ নেই।”
তিনি আরও অভিযোগ করেন, অতীতে বিভিন্ন সময়ে আলেমদের ওপর অন্যায় নির্যাতন ও হয়রানি চালানো হয়েছে। সেই ইতিহাস বয়ে বেড়াচ্ছে ধর্মীয় শিক্ষার সাথে যুক্ত হাজারো মানুষ। তিনি বলেন, “গত ফ্যাসিবাদী সরকার দেশের আলেমসমাজকে জঙ্গিবাদের সাথে জড়ানোর চেষ্টা করেছিল। ওলামাদের ওপর যে নির্যাতন হয়েছে তা ভাষায় প্রকাশ করা কঠিন।”
মাওলানা হালিম বলেন, দীর্ঘ আন্দোলনের ফলে আলেমদের পাঁচটি দাবি আংশিকভাবে মেনে নেওয়া হলেও মূল দাবিগুলো এখনো পূরণ হয়নি। তিনি জানান, গণতান্ত্রিক অধিকার আদায়ে আলেম সমাজকে আরও সুসংগঠিত হতে হবে এবং জনমত তৈরিতে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামের কচুয়া উপজেলার সহকারী সেক্রেটারি হাফেজ মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ১নং সাচার ইউনিয়নের সেক্রেটারি আবু তাহের মাসুমের পরিচালনায়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ জামায়াতে ইসলামের চাঁদপুর জেলার নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদ ইসলাম বুলবুল,বাংলাদেশ
জামায়াত ইসলামি মনোনীত চাদপুর ১ কচুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী,
কচুয়া উপজেলা আমির অ্যাডভোকেট আবু তাহের মেজবাহ,উপজেলা সেক্রেটারি মোহাম্মদ আলী সিদ্দিকী,সাচার ইউনিয়ন আমির মীর মোহাম্মদ আজিজুজ্জামান,১নং সাচার ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা মনির হোসেন হেলালী ,২নং পাথৈর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম,৩নং বিতারা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা মাসুম বিল্লাহ মাদানী,সহ আরও অনেকেই।
উল্লেখ উল্লেখ্য উক্ত ওলামা সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিসের উপজেলা দায়িত্বশীল গন উপস্থিত ছিলেন।

