ঢাকাশনিবার , ২২ নভেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র কর্মী সম্মেলন ও শ্রেষ্ঠ কর্মী সম্মাননা

প্রতিবেদক
majedur
নভেম্বর ২২, ২০২৫ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র কর্মী সম্মেলন ও শ্রেষ্ঠ কর্মী সম্মাননা

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের তথা দেশের স্বনামধন্য উন্নয় সংস্থা ইএসডিও’র মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের আওতাধীন রাণীশংকৈল জোন ও ঠাকুরগাঁও জোনের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
একই সাথে জুলাই-অক্টোবর প্রান্তিকের শ্রেষ্ঠ কর্মী সম্মাননা প্রদান করা হয়। শুক্রবার রাতে ইএসডিও প্রধান কার্যালয়ের জয়নাল আবেদীন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইকো –সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, বিশেষ অতিথি ছিলেন সংস্থার পরিচালক (প্রশাসন) ও ইকো পাঠশালা এন্ড কলেজ-এর অধ্যক্ষ ড. সেলিমা আখতার। এছাড়াও রাণীশংকৈল ও ঠাকুরগাঁও জোনের সকল উন্নয়নকর্মীসহ মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সম্মেলনে অংশ নেন।

অনুষ্ঠানে কর্মীদের কর্মদক্ষতা, নিষ্ঠা ও অবদানের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ কর্মী সম্মাননা প্রদান করা হয়। রাণীশংকৈল ও ঠাকুরগাঁও জোনের সকল উন্নয়নকর্মী ও কর্মকর্তাদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি ছিল উৎসাহব্যঞ্জক ও উদ্দীপনা মূখর।

Don`t copy text!