হাজীগন্জ প্রতিনিধি (শাহরিয়ার মামুন)
চাঁদপুরের হাজীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী রুকনদের কেন্দ্রীয় শূরা সদস্য নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২১-১১-২০২৫) স্থানীয় একটি মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র অঞ্চল পরিচালক নজরুল ইসলাম খাদেম। তিনি তাঁর বক্তব্যে সংগঠনের সাংগঠনিক উন্নয়ন, শৃঙ্খলা ও দায়িত্বশীলতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। নির্বাচনকে তিনি গণতান্ত্রিক চর্চার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বলে উল্লেখ করেন।
এ সময় রুকনদের মধ্য থেকে যোগ্যতা, সংগঠনের প্রতি নিষ্ঠা ও ত্যাগের মূল্যায়নের ভিত্তিতে কেন্দ্রীয় শূরা সদস্য নির্বাচিত করা হয়। নির্বাচনপ্রক্রিয়া শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় বলে আয়োজকরা জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ, রুকন ও আমন্ত্রিত অতিথিরা। শেষে দেশের শান্তি, অগ্রগতি ও সংগঠনের কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

