ঢাকাবৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

লামায় সড়কের পিকআপ গাড়ি উল্টে চালকের মৃত্যু

প্রতিবেদক
majedur
নভেম্বর ২০, ২০২৫ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

বেলাল আহমদ,লামা-বান্দরবান।

বান্দরবানের লামা উপজেলায় একটি পিকআপ গাড়ি উল্টে মোস্তফা কামাল নামের এক চালকের মৃত্যু হয়েছেন। বুধবার দিনগত রাত ১০টার দিকে উপজেলার লামা-ফাঁসিয়াখালী সড়কের লাইনঝিরি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত গাড়ি চালক মোস্তফা কামাল কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশকাটা পাড়ার বাসিন্দা সিরাজুল হকের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, মুরগীর খাদ্য বোঝাই করে ফ্রেশ কোম্পানির একটি গাড়ি (ঢাকা মেট্রো ড ১৪-৭৬২৬) চকরিয়া উপজেলা থেকে লামা উপজেলায় যাচ্ছিল। এসময় গাড়িটি সড়কের পশ্চিম লাইনঝিরি এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দূর্ঘটনায় পতিত গাড়ি থেকে চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক চিকিৎসক চালক মোস্তফা কামালকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Don`t copy text!