ঢাকাশুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
majedur
নভেম্বর ১৪, ২০২৫ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মো. আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা ও সোহরাওয়ার্দী উদ্যানের সম্মেলন সফলতার লক্ষ্যে ইমাম উলামা পরিষদ ভৈরব এর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৪ নভেম্বর) বাদ জুমা ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড়ে মাওলানা সাইফুল ইসলাম সাহেল এর পরিচালনায় উক্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, ইমাম উলামা পরিষদ ভৈরবের সাধারণ সম্পাদক মাওলানা এনায়েতুল্লাহ ভৈরবী, শাহী মসজিদের খতিব মুফতি উমর ফারুক, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা মাসউদুল হাসান, ডাক্তার মাওলানা আনাস মাহমুদ, মুফতি নাজমুল ইসলাম, মাওলানা কবির হুসাইন, মুফতি সাঈদ শাহ, মুফতি আরিফুর রহমান, হাফেজ আবদুল আজিজ প্রমুখ।

মিছিলটি দূর্জয় মোড় নুরানী মসজিদের সামনে থেকে শুরু হয়ে পৌর শহীদ মিনারে গিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।

উল্লেখ্য, ১৫ নভেম্বর শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক খতমে নবুওয়ত সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে সৌদি আরব, পাকিস্তান, ভারত, মিশর সহ আন্তর্জাতিক ইসলামিক স্কলারগণ বক্তব্য রাখবেন।

Don`t copy text!