মতলব উত্তর প্রতিনিধিঃ
চাঁদপুর মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্টিত হয়।
বুধবার (১২ নভেম্বর ) দুপুরে প্রেসক্লাব কার্যলয়ে মাসিক সভায় প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন এর সভাপতিত্বে, সাধারন সম্পাদক শেখ ওমর ফারুকের সঞ্চালনায়ে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন বাদশা, সহ-সভাপতি আতিকুল ইসলাম দুলাল, সহ-সভাপতি সালাউদ্দিন দেওয়ান, সাংঠনিক সম্পাদক তুহিন ফয়েজ, কোষাধ্যক্ষ বাবুল মূফতী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলাম আলামিন, কার্যকরী সদস্য যথাক্রমে- গোলাম নবী খোকন, আব্দুল লতিফ মিয়াজি, অ্যাডঃ আলমাছ মিয়া, মমিনুল ইসলাম।
সভায় প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সদস্যদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সহযোগিতার মাধ্যমে প্রেসক্লাবের সার্বিক অগ্রগতিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

