*বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:-*
SIR এর আতঙ্ক সারা দেশ জুড়ে,আর এই SIR এর আতঙ্ক দুর করতে এবং এলাকার সর্ব সাধারণ মানুষের সুবিধার্থে তাদের সমস্যা সমাধানে,এলাকায় উন্নয়নের ধারা বাহিকতা বজায় রাখতে,সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ডায়মন্ড হারবার বিধানসভা তৃনমূল কংগ্রেসের আয়োজনে এবং ডায়মন্ড হারবার বিধানসভার দলীয় পর্যবেক্ষক সামিম আহমেদ এর ব্যবস্থাপনায় পাতরা অঞ্চল তৃনমূল কংগ্রেস ভবনে নতুন হাটে চায়ের চুমুকে উন্নয়নের গল্প নিয়ে এক অভিনব কর্মসূচি নিয়ে হাজির হলো ডায়মন্ড হারবার এ।
এদিন চা খেতে খেতে এলাকার সাধারণ মানুষের সমস্যা ও তার সমাধান কিভাবে করা সম্ভব হবে,সেই নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে শুনছেন। এমন উদ্যেগের ফলে,মানুষের উপস্থিতিতে দেখা যায়,এতে বোঝার উপায় থাকে না সাধারণ মানুষের সারা ফেলেছে।
এখানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার বিধানসভার দলীয় পর্যবেক্ষক সামিম আহমেদ,রাজ্য তৃণমূলের প্রতিমিক শিক্ষক সমিতির সভাপতি মইদুল ইসলাম,ডায়মন্ড হারবার দুই নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি অরুময় গায়েন, দুই নম্বর ব্লকের যুব সভাপতি অভিষেক ব্যানার্জি,এক নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি সন্দ্বীপ সরকার,এক নম্বর ব্লকের যুব সভাপতি মিজানুর রহমান,পঞ্চায়েত প্রধান মইদুল ইসলাম, পাতরা অঞ্চল নেতৃত্ব বুলা সহ আরো অনেকে। দলীয় পর্যবেক্ষক সামিম আহমেদ তিনি জানান,আপনারা কেউ আতঙ্কিত হবে না,আমাদের লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে স্থানীয় মানুষদের সমস্যা সমাধানের জন্য এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এই বিজেপি নামক কেন্দ্রীয় সরকারের নির্দেশ ইলেকসান কমিশনার সাধারণ মানুষের হয়রানি ও উপযুক্ত ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার পরিকল্পা করছে। যাতে করে তাদের ভোটারিধাকরি থেকে বাদ না পড়ে তাদের সুবিধার্থে সেই জন্য এই কর্মসূচি। ব্লক সভাপতি অরুময় গায়েন বলেন,ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষক সামিম আহমেদ এর ব্যবস্থাপনায় প্রতিটি অঞ্চলে অঞ্চলে সর্বসাধারণ মানুষের সমস্যা সমাধানের লক্ষ্যে,এই চায়ে চুমুক দিয়ে উন্নয়নের কথা আলাপ আলোচনা করা হচ্ছে।

