ঢাকামঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুলিয়ারচরে নবনির্বাচিত চাকসুর জিএস সাঈদ বিন হাবিবকে সংবর্ধনা প্রধান

প্রতিবেদক
majedur
নভেম্বর ১১, ২০২৫ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

 

মো. আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

কিশোরগঞ্জের কুলিয়ারচরে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে (জিএস) নির্বাচিত হওয়ায় কিশোরগঞ্জ এর কৃতি সন্তান সাঈদ বিন হাবিবকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার ১১ নভেম্বর-২০২৫ সকাল ০৮ টার দিকে দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডে, উপজেলা জাময়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকাবাসীর পক্ষ থেকে এই সংবর্ধনা দেওয়া হয়।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ভৈরব উপজেলা শাখার আমির এবং ভৈরব -কুলিয়ারচর (কিশোরগঞ্জ-৬) আসেন এমপি পদপ্রার্থী মাওলানা মোহাম্মদ কবির হোসেন, কুলিয়ারচর উপজেলা শাখা’র আমির মাওলানা মুহাম্মদ রফিকুর রহমান, নায়েবে আমির মাওলানা মাহবুবুর রহমান আবেদী, সেক্রেটারি মাওলানা মশিউর রহমান মহসীন, সহ-সেক্রেটারী মাহফুজুর রহমান,
কুলিয়ারচর পৌর শাখার সভাপতি হারুন অর রশিদ, জেলা ছাত্র শিবিরের সভাপতি হাসান আল মামুন, সেক্রেটারি ফকির মাহবুবুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন ১৫ অক্টোবর ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ৩৬ বছর পর ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্যদিয়ে প্রথম নির্বাচনী আয়োজন এটি। কেন্দ্রীয় সংসদের মোট ২৬ টি পদ ও হল সংসদে ১৪টি পদের বিপরীতে নির্বাচন হয়। এই নির্বাচনে বাংলাদেশ ছাত্র শিবিরের প্যানেল থেকে জিএস নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জের কৃতি সন্তান সাঈদ বিন হাবিব।

চাকসুর নবনির্বাচিত জিএসকে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে এর আগে সকালে ভৈরবের দুর্জয় মোড় থেকে শুরু হয়ে ক্রমান্বয়ে কুলিয়ারচরের দরিয়াকান্দি বাসস্ট্যান্ড, বাজিতপুরের পিরিজপুর, কটিয়াদীর বাসস্ট্যান্ড, পাকুন্দিয়ার পুলেরঘাট বাজার হয়ে দুপুরে প্রধান সংবর্ধনা অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জ শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে। প্রতিটি স্থানে স্থানীয় শিক্ষার্থীরাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। এসময় চাকসুর সদস্য মুশফিকুর রহমানকেও সংবর্ধনা জানানো হয়।

Don`t copy text!