ঢাকাসোমবার , ১০ নভেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রামগঞ্জে ২য় দিনের মত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্ম বিরতি

প্রতিবেদক
majedur
নভেম্বর ১০, ২০২৫ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
সারা দেশের মতো ৩ দফা দাবিতে লক্ষ্মীপুরের রামগঞ্জেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্ম বিরতি চলছে।
জানাগেছে উপজেলার ১৬১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষকই দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা শহীদ মিনারে অবস্থান করছে। কিছু শিক্ষক এলাকায় রয়ে গেলেও তারা বিদ্যালয়ে গিয়ে দাবী আদায়ের প্রতি সমর্থন জানিয়ে কর্মবিরতি চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা গত ৮ নভেম্বর থেকে তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন।
এ প্রসঙ্গে রামগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আবুল বাশার জানান,শিক্ষকরা ১০ম গ্রেড,১০ বছর ও১৬ বছর অন্তর টাইমস্কেল প্রদান ও শতভাগ পদোন্নতির দাবীতে তারা শহীদ মিনারে অবস্থান ধর্মঘট পালন করছেন।তাদের দাবীটা অত্যন্ত যৌক্তিক কারণ একই যোগ্যতায় অন্যান্য ডিপার্টমেন্টে দশম গ্রেডে চাকরি করছে, আর তাছাড়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা একই পদে থেকে কোন প্রমোশন ছাড়াই চাকরি জীবন শেষ করছে। তাই আমি মনে করি তাদের দাবিটা যুক্তিযুক্ত।

Don`t copy text!