বুলবুল আহমেদ, নবীগর হবিগঞ্জ প্রতিনিধি:-
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামের নতুন জামে মসজিদ গতকাল শুক্রবার জুম্মার নামাজ চলাকালে পূর্ব শত্রুতার জের ধরে এল মুসল্লিকে ছুরি আঘাত করা হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) ভোর রাতে র্যাব-৯ সিপিসি ৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আউশকান্দি ইউনিয়নের
বনগাঁও গ্রামের মো: সুনাহর মিয়ার পুত্র ইমরুল মিয়া (৪০), মসজিদে জুম্মার নামাজ আদায় করছিল। নামাজরত অবস্থায় এক পর্যায়ে একই গ্রামের আতিক মিয়ার পুত্র রাসেল মিয়া (২২) হঠাৎ ধারালো চাকু দিয়ে তার উপর হামলা চালায়। এতে ঘাতকের উপুর্যুপরি চুরি আঘাতে সে মসজিদের মেঝেতে লুটে পড়ে চটপট করতে থাকে।
তার সু- চিৎকারে নামাজরত অবস্থায় মুসল্লিরা নামাজ থামিয়ে গুরুতর আহত ইমরুলকে উদ্ধার করে সিলেট এম, এ, জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাওয়ার পর সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। এতে উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা।
এ ব্যাপারে এলাকাবাসীর অনেকেই জানাই, নামাজের সময় মসজিদের ভেতর এমন নৃশংস ঘটনা জীবনের কখনও দেখিনি।
এ ব্যাপারে র্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনার খবর পেয়ে র্যাব-৯ সিপিসি-৩ তৎপরতা শুরু করে। এতে, হত্যাকান্ডের ২৪ ঘন্টা পার হওয়াট আগেই ঘাতক রাসেলকে র্যাব আটক করতে সক্ষম হয়।

