ঢাকাশনিবার , ৮ নভেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাজারহাটে শারীরিক প্রতিবন্ধীর হুইলচেয়ার হস্তান্তর

প্রতিবেদক
majedur
নভেম্বর ৮, ২০২৫ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

​আজ ৮ নভেম্বর, ২০২৫ইং
​কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় অসহায় শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের অর্থায়নে এসব হুইলচেয়ার বিতরণ করা হয়।

 

​শনিবার (৮ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে রাজারহাট উপজেলা শহরের সন্নিকটে অবস্থিত কলেজ শিক্ষক জাকির হোসেনের কোচিং চত্বরে বিদ্যানন্দ ইউনিয়নের বাসিন্দা এবং দুই সন্তানের জনক মো: আজাদ হোসেন (৫৫)-কে একটি হুইলচেয়ার সম্মিলিতভাবে হস্তান্তর করা হয়।

 

​রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সংগঠক ও সাংবাদিক খন্দকার আরিফ এই হুইলচেয়ারটি আজাদ হোসেনের হাতে তুলে দেন।

 

​হুইলচেয়ারটি পেয়ে আনন্দিত মো: আজাদ হোসেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাসহ সহযোগিতাকারী গণমাধ্যমকর্মীকে আন্তরিক ধন্যবাদ জানান।

 

​সংগঠক খন্দকার আরিফ জানান, প্রায় মাস দুয়েক আগে তিনি আজাদ হোসেনের জন্য একটি হুইলচেয়ার চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন। পোস্টটি রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আল ইমরান মহোদয়ের দৃষ্টিগোচর হলে তিনি একটি হুইলচেয়ার আজাদকে হস্তান্তরের জন্য পাঠান।

 

​হস্তান্তরকালে উপস্থিত ছিলেন রাজারহাট আদর্শ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জাকির হোসেন, রাজারহাট সাংবাদিক ফোরামের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক এনামুল হক সরকার, এবং একাদশ শ্রেণির শিক্ষার্থী শাকিব, বিপ্লব, সম্পদ ও রমজান।

 

​এবিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরান বলেন, “আমরা উপজেলা পরিষদের অর্থায়নে মোট পনেরোটি হুইলচেয়ার প্রদান করেছি এবং এর মধ্যে একটি হুইলচেয়ার হস্তান্তরের জন্য খন্দকার আরিফকে দেওয়া হয়েছে।”

​এই মানবিক উদ্যোগের ফলে এলাকার অসহায় ও শারীরিক প্রতিবন্ধী মানুষজন চলাচলের ক্ষেত্রে কিছুটা স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে।

Don`t copy text!