বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:-*
৭ই নভেম্বর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। আর সেই তৃণমূলের সেকেন্ড এন্ড কমান্ড তৃণমূলের সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে ডায়মন্ড হারবার বাসীদের মধ্যে উম্মাদনা ছিল চরমে। এদিন জন্মদিন উপলক্ষে ডায়মন্ড হারবার বিধানসভার দলীয় পর্যবেক্ষক সামিম আহমেদ এর উদ্যোগে আগত শীতের কথা ভেবে,শহরের বিভিন্ন স্থানে গৃহহীন ফুটপাত বাসীদের তাদের এই করুন অবস্থা মাথায় রেখে,প্রত্যেকের হাতে তুলে দিলেন অন্ন ও শীতবস্ত্র। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন,সেই মতো শহরে থাকা প্রতিটি ফুটপাত বাসির হাতে তুলে দিলেন শীতবস্ত্র ও রাতের খাবার এবং জলের বোতল। তাঁর এই উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। এইদিনের এই শীতবস্ত্র প্রদানের কর্মসূচিতে সাথে ছিলেন ডায়মন্ড হারবার বিধানসভার দলীয় পর্যবেক্ষক সামিম আহমেদ,এছড়াও উপস্তিত ছিলেন ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী মনমোহিনী বিশ্বাস, ডায়মন্ড হারবার ১ নং ব্লকের যুব সভাপতি মিজানুর রহমান, ডায়মন্ড হারবার ২নং ব্লকের যুব সভাপতি অভিষেক ব্যানার্জি, ডায়মন্ড হারবার টাউনের যুব সভাপতি পুষ্পেন্দু মন্ডল, টাউন তৃনমূল কংগ্রেসের সভাপতি সৌমেন তরফদার, শিক্ষক নেতা মইদুল ইসলাম,এছাড়া আরও অনেকেই। এদিন মধ্য রাত থেকে শহরের বিভিন্ন স্থানে গৃহহীন ফুটপাত বাসীদের হাতে শীতবস্ত্র, রাতের খাবার ও জলের বোতল তুলে দেওয়া হয়।
পর্যবেক্ষক সামিম আহমেদ বলেন, আজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে তার মধ্যে এই ফুটপাত বাসীদের শীতবস্ত্র বিতরণী কর্মসূচি ইতিমধ্যে অনুষ্ঠিত হলো এরপর ধীরে ধীরে বাকি সব কর্মসূচি অনুষ্ঠিত হবে। এদিন তিনি বলেন তৃণমূল কার্যালয়ে মধ্যরাতে কেক কেটে প্রিয় নেতার সুস্থতা কামনা করা হয় এছাড়াও বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচি রয়েছে তৃণমূল কংগ্রেসের।
এদিনের কর্মসূচি এসেছে মহিলা জেলার মহিলা লড়াকু সভানেত্রী মনমোহিনী বিশ্বাস জানান, সামিম আহমেদ এর ব্যবস্থাপনায় তৃণমূলের বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়েছে তাদের প্রিয় নেতার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করার উদ্দেশ্যে। তিনিও বলেন ছাত্র পরিষদের পক্ষ থেকেও প্রতিটি এলাকায় প্রিয় নেতার উদ্দেশ্যে কেক কাটা হবে এছাড়াও বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে সেই সাথে প্রিয় নেতার সুস্থতা কামনা করেন তারা।
বলেন খুব সুন্দর উদ্যোগ খুব ভালো লাগলো শহরের বিভিন্ন স্থানে গৃহহীন ফুটপাত বাসীদের বিতরণের পাশাপাশি দলীয় পর্যবেক্ষক তাদের শারীরিক খোঁজ খবর নেওয়াতে তারা অনেকটাই খুশি।

