ঢাকাবুধবার , ৫ নভেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে ৮২০ কেজি জাটকা  জব্দ করা হয়

প্রতিবেদক
majedur
নভেম্বর ৫, ২০২৫ ১০:৪৯ অপরাহ্ণ
Link Copied!

সুভাস দাস,, নিউজ এডিটর,, দৈনিক বাংলার অধিকার।।

পটুয়াখালীতে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে ৮২০ কেজি ঝাটকা  জব্দ করা হয়

গোপন সংবাদের ভিত্তিতে আজ ৫ নভেম্বর বুধবার সকাল ১১ টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে পটুয়াখালী সদরের টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ টি ডলফিন এক্সপ্রেস যাত্রীবাহী বাস তল্লাশি করে প্রায় ৫ লক্ষ ৭৪ হাজার টাকা মূল্যের ৮২০ কেজি ঝাটকা ইলিশ জব্দ করা হয়।

এসময় বাস চালক ও হেল্পারদের মুচলেকা নিয়ে বাসসহ ছেড়ে দেওয়া হয়।

জব্দকৃত ঝাটকা ইলিশ পটুয়াখালী কোস্টগার্ড ও উপজেলা  মৎস্য কর্মকর্তা ও সংবাদ কর্মীদের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও প্রায় ৩০ টি মাদ্রাসা সহ  গরিব দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

পটুয়াখালী মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড জানিয়েছেন ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

Don`t copy text!