সুভাস দাস,, নিউজ এডিটর,, দৈনিক বাংলার অধিকার।।
পটুয়াখালীতে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে ৮২০ কেজি ঝাটকা জব্দ করা হয়
গোপন সংবাদের ভিত্তিতে আজ ৫ নভেম্বর বুধবার সকাল ১১ টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে পটুয়াখালী সদরের টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ টি ডলফিন এক্সপ্রেস যাত্রীবাহী বাস তল্লাশি করে প্রায় ৫ লক্ষ ৭৪ হাজার টাকা মূল্যের ৮২০ কেজি ঝাটকা ইলিশ জব্দ করা হয়।
এসময় বাস চালক ও হেল্পারদের মুচলেকা নিয়ে বাসসহ ছেড়ে দেওয়া হয়।
জব্দকৃত ঝাটকা ইলিশ পটুয়াখালী কোস্টগার্ড ও উপজেলা মৎস্য কর্মকর্তা ও সংবাদ কর্মীদের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও প্রায় ৩০ টি মাদ্রাসা সহ গরিব দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
পটুয়াখালী মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড জানিয়েছেন ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

