ঢাকাবুধবার , ৫ নভেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নবীনগরে বুড়ি নদীর পাড় কেটে মাটি বিক্রি

প্রতিবেদক
majedur
নভেম্বর ৫, ২০২৫ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ জাবেদ আহমেদ জীবন নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের লাউর ফতেপুর ইউনিয়নের বাড়িখলা গ্রামের বিলের পূর্ব পাশে অন্যদিকে বিটঘর ইউনিয়নের ভদ্রগাছা গ্রামের পশ্চিম দিকে,এই দুইয়ের মাঝ খানে বুড়ি নদীর তীর ঘেঁষে চলছে অবৈধ মাটি কাটার মহোৎসব। দিনের আলোতে এবং রাতের অন্ধকারেও বেকু (এক্সকাভেটর) দিয়ে নদীর পাড় থেকে বিপুল পরিমাণ মাটি কেটে নেওয়া হচ্ছে। এসব মাটি স্থানীয় বিভিন্ন ইটভাটায় বিক্রি করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।
স্থানীয়রা অভিযোগ করেছেন, নদীর পাড় কেটে নেওয়ার ফলে আশপাশের ফসলি জমিগুলো মারাত্মকভাবে ঝুঁকিতে পড়ছে।
এলাকাবাসী জানান দিনে এবং রাতে বেকু মেশিন দিয়ে মাটি কেটে বড় বড় স্টিলের বাল্কহেডে তোলা হয়। পাশে গিয়ে দেখা যায় নদীর পাড় গর্তে ভরা। কেউ প্রতিবাদ করলে ভয়ভীতি দেখানো হয়। তার ফলে ধারণ করা হচ্ছে প্রশাসনকে ম্যানেজ করেই এই অবৈধ কাজ চালিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। নাম প্রকাশে অনিচ্ছুক অনেক বলছেন বিগত এক যুগে ও নবীনগরে এতো ফসলি জমি ভরাট ও কাটা হয় নাই যতটুকু এই ৬ মাসে হচ্ছে, অবিলম্বে তা বন্ধ করতে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি।
সরেজমিনে ৪ নভেম্বর ঘটনাস্থলে গিয়ে কথা বলে জানা যায় নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামের কামাল মিয়া দির্ঘদিন ধরে প্রশাসনের নাকের ডগায় থেকেই এই অবৈধ ব্যবসা চালাচ্ছেন। এবং লাখ লাখ টাকার মাটি কাছাকাছি ইটভাটাগুলোতে সরবরাহ করা হয়। এ বিষয় এ কামাল মিয়া কে ফোন দিয়ে
মাটি কাটার সরকারি অনুমোদিত বৈধ কোন কাগজপত্র আছে কিনা তিনি বলেন না আমার কাছে কোন অনুমোদন কপি নাই।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী বলেন,অবৈধভাবে মাটি কাটা বন্ধে অভিযান চালানো হবে। নদীর সম্পদ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে আছে।

Don`t copy text!