ঢাকাবুধবার , ৫ নভেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
majedur
নভেম্বর ৫, ২০২৫ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক রিপোর্ট,,।

আল্লাহর হুকুমের ভিত্তিতে রাষ্ট্রব্যবস্থা সংস্কার বিষয়য়ে সংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা করেছে বরগুনা জেলা হেযবুত তওহীদ। বুধবার সকাল ১১টায় বরগুনা প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় “তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা”র প্রস্তাবনা তুলে ধরেন সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় আয়োজক সংগঠনের পক্ষ থেকে মূল বক্তব্য উপস্থাপন করেন হেযবুত তওহীদের বরিশাল বিভাগীয় সভাপতি শফিকুল আলম উখবাহ। তিনি সংগঠনের সর্বোচ্চ নেতা হোসাইন মোহাম্মদ সেলিম রচিত ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ গ্রন্থের ওপর ভিত্তি করে একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রকাঠামোর ধারণা দেন।
তিনি বলেন, “স্বাধীনতার পর ৫৩ বছরে সংবিধানে ১৭ বার সংশোধনী আনা হয়েছে, অসংখ্য নতুন নতুন আইন প্রণয়ন করা হয়েছে, কিন্তু জাতির মৌলিক সংকটসমূহের কোনো টেকসই সমাধান হয়নি। এর মূল কারণ- মানবরচিত জীবনব্যবস্থা দিয়ে কোনো ব্যক্তি বা দলের পক্ষে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। শান্তির জন্য অবশ্যই লাগবে আল্লাহর দেয়া তওহীদভিত্তিক সিস্টেম। এর রূপরেখা কী হবে তা হেযবুত তওহীদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম পুস্তক আকারে তুলে ধরেছেন।”

তিনি বলেন, “প্রচলিত সিস্টেমে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা পার্লামেন্টে গিয়ে নিজেরাই আইন রচনা করেন। এই জায়গায় মানুষ হয়ে যায় বিধানদাতা। হেযবুত তওহীদের কথা হচ্ছে, বিধানদাতা বা ইলাহ একমাত্র আল্লাহ। যে বিষয়ে আল্লাহর কোনো হুকুম বা বিধান আছে, সে বিষয়ে আল্লাহর হুকুম বাদ দিয়ে যখন কেউ অন্য কোনো হুকুম কার্যকর করে, তখন অবধারিত ফলস্বরূপ সমাজ ও রাষ্ট্রে অন্যায়-অবিচার-অশান্তি ছড়িয়ে পরে। তাই আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ বা হুকুমদাতা নেই, এটাই হতে হবে রাষ্ট্রব্যবস্থা সংস্কারের মূল ভিত্তি। হেযবুত তওহীদ সেই প্রস্তাবই তুলে ধরছে।
সংগঠনের বরগুনা জেলা সভাপতি মোঃ হেলাল হোসেনের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন হেযবুত তওহীদের বরিশাল আঞ্চলিক সভাপতি রুহুল আমিন মৃধা। এ সময় উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর মোঃ সালেহ, সহ সভাপতি হাফিজুর রহমান, রেজাউল ইসলাম টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক মালেক মিঠু, সহ সাধারণ সম্পাদক নুরুল আহাদ অনিক, অর্থ সম্পাদক জাহাঙ্গীর কবীর মৃধা, সাহিত্য সংস্কৃতি ও ক্রিয়া সম্পাদক ফেরদৌস খান ইমন, তথ্য ও গবেষণা সম্পাদক চৌধুরী মুনির হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রিয়াজ আহমেদ মুসা প্রমুখ।

Don`t copy text!