শফিকুল ইসলাম শফিক, মধ্যনগর সুনামগঞ্জ, প্রতিনিধি
মধ্যনগর উপজেলা
পিছিয়ে পড়া ভাটি অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন ও উচ্চশিক্ষায় উদ্বুদ্ধকরণের জন্য বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে
কিশোর কন্ঠ শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষা’ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩১শে অক্টোবর শুক্রবার সকাল ১০ টায় কিশোর কন্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ।
মধ্যনগর ও এর আশেপাশের সরকারি প্রাথমিক
ও মাধ্যমিক বিদ্যালয়ের ৩৭০ জন ৪র্থ থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থী এই মেধা বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। শতভাগ শিক্ষার্থী এই মেধা বৃত্তি পরীক্ষায় উপস্থিত ছিলো। অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন খালিশা কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক রাশেদ আলমসহ কেন্দ্র সচিব মাহবুব হোসেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কিশোর কন্ঠ পাঠক ফোরামের জেলা পৃষ্ঠপোষক মোঃ সুলতান আহমেদ ও উপজেলা পৃষ্ঠপোষক জুবায়ের শামীম।

