ঢাকাশুক্রবার , ৩১ অক্টোবর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ার সাচারে জামায়াতে ইসলামির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদক
majedur
অক্টোবর ৩১, ২০২৫ ২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া প্রতিনিধি
মোঃ আবু ইউসুফ উদয়
চাঁদপুরের কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামির উদ্যোগে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেল ৪টায় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দারুল আরকাম মডেল মাদরাসা প্রাঙ্গণে এ কর্মশালার আয়োজন করা হয়।
কেন্দ্রীয় কর্মসূচির আলোকে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি ১নং সাচার ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মনির হোসেন হেলালী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আমাদের জীবনে দাওয়াতের গুরুত্ব অপরিসীম। প্রত্যেক নবী ও রাসুল দাওয়াতের কাজ করেছেন, কেউই এ দায়িত্ব থেকে বিরত থাকেননি। ইসলামের আদর্শ প্রতিষ্ঠা করতে হলে দাওয়াতের কাজের মাধ্যমেই তা সম্ভব।” তিনি আরও বলেন, “আমাদের প্রত্যেককে দাওয়াতের কাজে সম্পৃক্ত হতে হবে এবং ইসলামী সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখতে হবে।”
কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি কচুয়া উপজেলা সহকারী সেক্রেটারি হাফেজ মোহাম্মদ দেলোয়ার হোসাইন। তিনি বলেন, “প্রত্যেক মানুষের উচিত আল্লাহকে ভয় করা এবং জীবনের প্রতিটি কাজের হিসাব আল্লাহর সামনে দিতে হবে—এই চেতনায় জীবন পরিচালনা করা। কখনো হতাশ হওয়া যাবে না, বরং আল্লাহর সাহায্য চেয়ে সামনে এগিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ বিজয় আসবেই।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামি ৮নং ওয়ার্ডের সহ-সভাপতি অধ্যাপক মফিজুল ইসলাম এবং পরিচালনা করেন ওয়ার্ড সেক্রেটারি মাওলানা নুরুল হক। দারসুল কুরআন পেশ করেন ৮নং ওয়ার্ড সভাপতি ও ইউনিয়নের সহকারী সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি ১নং সাচার ইউনিয়নের আমির অহিদুজ্জামান মীর,সাচার নয়াকান্দি বড়বাড়ি জামে মসজিদের সভাপতি মোহাম্মদ সাইফুর রহমান,  শ্রমিক কল্যাণ পরিষদের সভাপতি আইয়ুব আলী মোল্লা প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ও কর্মীরা অংশগ্রহণ করেন

Don`t copy text!