শ্রীনগরে মীর সরফত আলী সপুর পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের জন ক্রীড়া সামগ্রী প্রদান
ফরহাদ হোসেন জনি,
শ্রীনগরে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর পক্ষ থেকে কুকুটিয়া ইউনিয়ন এর কুকুটিয়া কমলাকান্ত উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়। ২৯অক্টোবর বুধবার বিদ্যালয়ের পক্ষ থেকে খেলাধুলা সামগ্রী গ্রহণ করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি – রাশেদুল হাসান মাসুম, প্রধান শিক্ষক – মজিবুর রহমান ও অভিভাবক সদস্য আতিকুর রহমান ডেলটন।
এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা শ্রমিক দলের কোষাধ্যক্ষ মো তুহিন ডালি মহিন,, কুকুটিয়া ইউনিয়ন নারী ও শিশু অধিকার ফোরাম এর সাধারণ সম্পাদক মোঃ শাওন সরদার,, কুকুটিয়া ইউনিয়ন জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক জিসান।

