ঢাকাবৃহস্পতিবার , ৩০ অক্টোবর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুলিয়ারচরে সমাজসেবা কার্যক্রম শীর্ষক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
majedur
অক্টোবর ৩০, ২০২৫ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

 

মো. আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১টার দিকে
কিশোরগঞ্জের কুলিয়ারচরে “প্রবীণ জনগণের এবং বিধবা ও স্বামী নিগৃহীতাদের সুরক্ষায় সমাজসেবা কার্যক্রম” শীর্ষক একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা কার্যালয় এবং উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে বিশেষ আলোচনা সভাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি কিশোরগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কামরুজ্জামান খান।

এসময় উপজেলা সমাজসেবা অফিসার মাহবুবা সিদ্দিকীর সভাপতিত্বে মূল আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন জাতীয় সমাজসেবা একাডেমী ঢাকার অধ্যক্ষ মোহাম্মদ শাহী নেওয়াজ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক শহীদুল্লাহ এবং নরসিংদী জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নঈম জাহাঙ্গীর। এছাড়াও উপস্থিত ছিলেন, প্রবীণ নারী, বিধবা ও স্বামী নিগৃহীতারা, সাংবাদিক বৃন্দ সহ উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মচারীবৃন্দ।

Don`t copy text!