*বাইজিদ মন্ডল পশ্চিম বঙ্গ:-*
একটি নতুন সামাজিক বাংলা সিনেমার শুটিং শুরু হয়েছে, যার নাম “মুন্না”। এদিন ডায়মন্ড হারবার রায়চোক মুন্না সিনেমার শুটিং হয়, তা দেখতে এলাকার সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়।এই চলচ্চিত্রটি দর্শকদের বাংলা সিনেমার প্রতি আকৃষ্ট করবে বলে আশা করা হচ্ছে।সেই নিয়ে এই সিনেমার পরিচালক দেবো প্রসাদ তিনি জানান,এটা একটা সামাজিক প্রেক্ষাপট,গ্রাম বাংলার ছবি “মুন্না” তাই আমরা পশ্চিম বাংলার বাহির শুটিং করতে যাচ্ছি না,এই পশ্চিম বাংলার মেদনীপুর, ডানকুনি,ডায়মন্ড হারবার রায়চক, চন্দ্রকোনাসহ গ্রাম্য পরিবেশে সিনেমার শুটিং চলছে। ব্লক সভাপতি তথা মুন্না সিনেমার শিল্পী অরুময় গায়েন বলেন, দেবো প্রসাদ বাবুর পরিচালনায় পূর্ণাঙ্গ একটা সিনেমা সিংহল গঞ্জে শুটিং চলছে,শিল্পী হিসেবে সুযোগ করার জন্য তিনি ধন্যবাদ জানান। তিনি আর জানান বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে যাত্রা উৎসব,নাট্য উৎসব, চলচ্চিত্র উৎসব,বাংলার লোক শিক্ষাকে তুলে আনছেন তার জন্য মা মাটি মানুষের সরকার কে ধন্যবাদ জানান।পরিচালক তিনি জানান এটি একটি সামাজিক বাংলা সিনেমা, যা দর্শকদের হলমুখী করবে বলে আশা করা হচ্ছে।

