ঢাকাবুধবার , ২৯ অক্টোবর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক

প্রতিবেদক
majedur
অক্টোবর ২৯, ২০২৫ ১১:১৫ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ জাবেদ আহমেদ জীবন
নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর ২০২৫) দুপুর ১টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি বিশেষ দল সদর থানার সুলতানপুর ইউনিয়নের বিরামপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।

অভিযান চলাকালে তাদের হেফাজত থেকে ৪০০ (চারশত) পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেল বিধি মোতাবেক জব্দ তালিকাভুক্ত করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—
১️ মো. খাইরুল মিয়া (প্রকাশ কালু) (৩২), পিতা মৃত বাবুল মিয়া, মাতা পারুল বেগম, সাং শিবপুর, থানা নবীনগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া।
২️ মো. শাহিন মিয়া (২২), পিতা আহাদ মিয়া, মাতা মর্জিনা আক্তার, সাং সেমন্তঘর, থানা নবীনগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে, জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

Don`t copy text!