ঢাকামঙ্গলবার , ২৮ অক্টোবর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচাকাটায় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন

প্রতিবেদক
majedur
অক্টোবর ২৮, ২০২৫ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা কলেজে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে কলেজ প্রাঙ্গণের খেলার মাঠে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের উদ্বোধন করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কচাকাটা কলেজের সভাপতি সিব্বির আহমেদ।

টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহণ করছে— আয়াজ আহমেদ ফুটবল একাদশ, রাজা বাদশা ফুটবল একাদশ, জুলাই ৩৬ ফুটবল একাদশ এবং নিউ প্রতিশ্রুতি ফুটবল একাদশ। দলগুলোর নেতৃত্বে রয়েছেন যথাক্রমে কচাকাটা কলেজের সহকারী অধ্যাপক মো. আজাদ হোসেন, সহকারী অধ্যাপক (আইসিটি) মো. মিজানুর রহমান জুয়েল, প্রভাষক ফয়সাল আহমেদ রনি ও রসায়ন বিভাগের প্রদর্শক মো. শহিদুল ইসলাম।

লীগ ভিত্তিক মোট ছয়টি খেলা অনুষ্ঠিত হবে, যার স্কোরের ভিত্তিতে ফাইনাল পর্বে মুখোমুখি হবে সেরা দুই দল। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে কচাকাটা কলেজ শাখা ছাত্রদল।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচাকাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ বল্লভের খাস ইউনিয়নের প্রশিক্ষণপ্রাপ্ত দুইটি নারী গ্রুপের সদস্যদের মধ্যে ৫০টি সেলাই মেশিন বিতরণ করেন। এর আগে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের ২০ দিনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বল্লভের খাস ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নুরজামাল, ইউপি সদস্য মো. শাহ আলম, মো. বছির উদ্দিন এবং ইউনিয়ন গ্রাম পুলিশের সদস্যবৃন্দ।

Don`t copy text!