ঢাকাসোমবার , ২৭ অক্টোবর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নবীনগরে পূর্ব শত্রুতার জেরে বাবু নামে একজনকে পিটিয়ে আহত

প্রতিবেদক
majedur
অক্টোবর ২৭, ২০২৫ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ জাবেদ আহমেদ জীবন
নবীনগর ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শিবপুর ইউনিয়নের শিবপুর গ্রামের পূর্বপাড়ার মৃত বাবুল মিয়ার ছেলে আলমগীর হোসেন ওরফে বাবুকে কয়েকজন মিলে পিটিয়ে মারাত্মকভাবে আহত করার অভিযোগ উঠেছে।
এ ঘটনার মারামারির একটি সিসি ফুটেজ ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর সাধারণ মানুষের কাছে ঘটনাটি আলোচিত সমালোচিত হয়।

সরেজমিনে গিয়ে আলমগীর হোসেন বাবুর পরিবারের সঙ্গে কথা বলে জানা যায় ২৪ অক্টোবর শুক্রবার আনুমানিক ১২ ঘটিকার সময় শিবপুর গরুর বাজার মাঠের পাশে ওত পেতে থাকা খায়ের মিয়ার ছেলে হাবিব সহ দলবদ্ধ হয়ে আলমগীর হোসেন বাবুর উপর লাঠি সোটা নিয়ে অতর্কিতভাবে হামলা চালাই, এতে আলমগীর হোসেন বাবু মারাত্মকভাবে আহত হন, বাবুর বাঁচাও বাঁচাও চিৎকারে আশেপাশের লোকজন দৌড়ে এসে ঘটনাস্থল থেকে বাবুকে আহত অবস্থায় উদ্ধার করিলে পরিবারের লোকজন বাবুকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায়,
এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত বাবু ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন বলেন যারা মারামারি করেছে বাদী বিবাদী উভয়ই একই বংশের লোক, তারা আরো বলেন ঘটনাটি মাদক সংক্রান্ত বিষয়ে হতে পারে। তবে পরিবারের পক্ষ থেকে মাদকের বিষয় টি সঠিক নই বলে জানান, তবে তাদের ধারণা তাদের ভিটেমাটি বিক্রি না করার কারণে একটি মহল তাদের উপর হামলা চালাচ্ছে।
এ ঘটনায়
২৬ অক্টোবর রবিবার আলমগীর হোসেন বাবুর স্ত্রী তাকমিনা আক্তার বাদী হয়ে ০৮ জনকে অভিযুক্ত করে নবীনগর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানান, এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে আহত বাবুর বিধবা মা পারুল বেগম বলেন আমার মৃত স্বামীর রেখে যাওয়া মাত্র ০৩ শতাংশ বসতবাড়িতে আমার ছেলে-মেয়েদেরকে নিয়ে আমি বসবাস করছি, একটি স্বার্থন্বেষী মহল আমার বসত বাড়িটি অন্যায় ভাবে ক্রয় করে নেওয়ার লোভে পড়ে গিয়ে বারবার আমাদেরকে বাড়িটি তাদের কাছে বিক্রয় করার প্রস্তাব করিলে আমরা তা প্রত্যাখ্যান করি, তিনি আরো বলেন আমাদের বাড়িটি বিক্রি করিলে আমি আমার ছেলেমেয়েদেরকে নিয়ে কোথায় থাকিব। আমাদের বাড়িটি তাদের কাছে বিক্রি না করাই অন্যায় ভাবে আমার সিএনজি চালক ছেলেকে কয়েকজন মিলে হত্যার উদ্দেশ্যে মেরে মারাত্মকভাবে আহত করেন, মামলার বিষয়ে তদন্ত কর্মকর্তা এস আই রাম কানাই জানান অভিযোগ হাতে পেয়েছি সঠিক তদন্তের মাধ্যমে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয় এ মামলার এক নাম্বার আসামি হাবিব মিয়া মারামারি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন পূর্ব বিরোধের জের ধরে একটু হাতাহাতি হয়েছে।

Don`t copy text!