ঢাকাশনিবার , ২৫ অক্টোবর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
অক্টোবর ২৫, ২০২৫ ৯:২৯ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:
জাকের পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার ইউনিয়নে এক বর্ণাঢ্য সাংগঠনিক জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে সাচার ইউনিয়ন শাখার আয়োজনে সাচার উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জাকের পার্টি কচুয়া উপজেলা শাখার সভাপতি ডা. মো. তাসাদ্দেক হোসেন মোহন।
সভা পরিচালনা করেন জাকের পার্টি ছাত্রফ্রন্ট চাঁদপুর উত্তর জেলার সহশিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. সিয়াম হোসেন খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টি চাঁদপুর জেলা উত্তর সাংগঠনিক সভাপতি মো. ওবায়েদ মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন —
জেলা উত্তর সাংগঠনিক সম্পাদক মো. হাসান মাহমুদ তুহিন,
জাকের পার্টি মহিলা ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদিকা ও বীর মুক্তিযোদ্ধা কামরুন নেছা জামান,
মতলব উত্তর উপজেলা সভাপতি দুলাল হোসেন খান,
মতলব দক্ষিণ উপজেলা সভাপতি আবদুল মতিন মিয়া,
কচুয়া উপজেলা সাধারণ সম্পাদক মো. মাসুদুল আহসান,
সাংগঠনিক সম্পাদক মো. শামসুল হক,
সাচার ইউনিয়ন সভাপতি মো. জাকির হোসেন তালুকদার,
যুগ্ম সাধারণ সম্পাদক জিসান আহমেদ,
চাঁদপুর জেলা দক্ষিণ ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক মারুফ হোসেন,
এবং কচুয়া উপজেলা ছাত্রছাত্রী ফ্রন্টের সভানেত্রী জান্নাতুল মাওয়া হ্যাপীসহ আরও অনেকে।

বক্তারা বলেন, জাকের পার্টি দেশের শান্তি, মানবতা ও ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। তারা তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

জনসভা শেষে জাকের পার্টির নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে সাচার বাজারে এক বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রা বের করা হয়। র‌্যালিটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কুল মাঠে এসে শেষ হয়।
পুরো এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ।

Don`t copy text!