ঢাকাশুক্রবার , ২৪ অক্টোবর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ব্র্যাক আলো ছড়াচ্ছে কুড়িগ্রামের দুর্গম অঞ্চল ৬ হাজারেরও বেশি শিক্ষার্থী পাচ্ছে মানসম্মত শিক্ষার সুযোগ

প্রতিবেদক
majedur
অক্টোবর ২৪, ২০২৫ ১২:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

 

মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের দুর্গম ও নদীবিধৌত চরাঞ্চলের শিশুদের জন্য শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে ব্র্যাক। ব্র্যাকের একসেলারেটেড এডুকেশন মডেলের আওতায় জেলার ২৪৬টি স্কুলে ৬ হাজারেরও বেশি শিক্ষার্থীকে পাঠদান করা হচ্ছে, যারা প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বিচ্ছিন্ন ছিল।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের স্বপ্নকুঁড়ি হলরুমে ব্র্যাক শিক্ষা কর্মসূচির আওতায় এই মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাক শিক্ষা কর্মসূচি যে অঞ্চলের শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন, মূলত তাদেরকেই শিক্ষাদান করছে বলে বক্তারা অনুষ্ঠানে জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত-এ-খোদা। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম খন্দকার, ব্র্যাক শিক্ষা কর্মসূচির সিনিয়র অ্যাডভাইজার প্রফুল্ল চন্দ্র বর্মন, বিভাগীয় ব্যবস্থাপক শফিকুল ইসলাম, ব্র্যাকের জেলা সমন্বয়ক সৈয়দ ফাহিদ হাসান, আঞ্চলিক ব্যবস্থাপক (জেন্ডার) মহসিন আলী ও উপ-ব্যবস্থাপক আব্দুল হাই। এছাড়াও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

ব্র্যাকের জেলা সমন্বয়ক সৈয়দ ফাহিদ হাসান জানান, কুড়িগ্রামের দুর্গম অঞ্চলে বসবাসকারী ৬ হাজারেরও অধিক শিক্ষার্থীদের পাঠদানে সহায়তা করছে ব্র্যাক। স্কুলের সংখ্যা ২৪৬টি। ভবিষ্যতেও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ব্র্যাকের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

আলোচকবৃন্দ ব্র্যাকের শিক্ষা কর্মসূচি এ ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত রাখার পরামর্শ দেন। তারা বলেন, ব্র্যাকের এই উদ্যোগ দুর্গম অঞ্চলের শিশুদের শিক্ষার মূলধারায় অন্তর্ভুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Don`t copy text!