ঢাকামঙ্গলবার , ২১ অক্টোবর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ধানের শীষে ভোট চেয়ে বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের গণসংযোগ ও লিফলেট বিতরণ

প্রতিবেদক
majedur
অক্টোবর ২১, ২০২৫ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ হোসেন গাজী।।

চাঁদপুর সদর উপজেলার ১৩ নং হানারচর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে ধানের শীতের ভোট চেয়ে ও তারেক রহমানের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে লিফলেট বিতরণ ও গনসংযোগ করেছেন। সোমবার ২০ অক্টোবর বিকালে ৩ নং ওয়ার্ডের বিভিন্ন পারা মহল্লার বাড়িতে বাড়িতে এবং জনসাধারণের মাঝে তারেক রহমানের লক্ষ্য ও উদ্দেশ্য এবং প্রতিশ্রুতিমূলক যেই ৩১ দফা তুলে ধরেছেন তার বার্তা পৌঁছে দিচ্ছেন।

হানারচর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে যে লিফলেট দিয়েছেন তা তারা জনগণের মাঝে পৌঁছে দিচ্ছেন এবং আগামী সংসদ নির্বাচনে শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করছেন।

এসময় উপস্থিত ছিলেন হানারচর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোক্তার হোসেন গাজী, সাধারণ সম্পাদক আবুল হোসেন টেলু বেপারী, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ বিল্লাল হোসেন গাজী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন বেপারী, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাসান আলী আবু বেপারী, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু গাজী, যুগ্ম আহ্বায়ক সৈয়দ হাওলাদার সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Don`t copy text!