ঢাকাশনিবার , ১৮ অক্টোবর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আমিরাতে বিএনপি নেতাকর্মীদের সাথে হাসনা মওদুদের মতবিনিময়

প্রতিবেদক
majedur
অক্টোবর ১৮, ২০২৫ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

 

সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রয়াত স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের সহধর্মিনী এবং নোয়াখালী-৫ আসনের সাবেক সংসদ সদস্য হাসনা জসিম উদ্দীন মওদুদ আরব আমিরাতে প্রবাসীদের সাথে মতবিনিময় করেছেন। আমিরাতে নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

সংযুক্ত আরব আমিরাত সফররত হাসনা জসিম উদ্দীন মওদুদকে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উষ্ণ অভ্যর্থনা জানান। গত বুধবার (১৫ অক্টোবর) আবুধাবির এক রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত এই মতবিনিময় সভায় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী এবং বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাসনা জসিম উদ্দীন মওদুদ প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও সংকটের কথা মনোযোগ সহকারে শোনেন। তিনি প্রবাসীদের দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের সাংগঠনিক সম্পাদক আবু রাসেলের সঞ্চালনায় ভারপ্রাপ্ত সভাপতি আবু ইউসুফ রানার সভাপত্বিতে প্রধান প্রধান বক্তা ছিলেন ইউএই কেন্দ্রীয় বিএনপি’র যুগ্ন আহবায়ক আলহাজ্ব সরাফত আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ইউএই বিএনপি’র সদস্য সিরাজুল ইসলাম নওয়াব,মুসা আল মাহমুদ চৌধুরী,কুয়েত বিএনপি সাবেক সাধারন সম্পাদক কাজী মন্জু, নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ রাব্বি শিমুল,দুবাই বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস, মুসাফ্ফা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক মোহাম্মদ মোরশেদ, মুসাফ্ফা যুবদল সভাপতি মোহাম্মদ শাহাজান, আবুধাবি স্বেচ্ছাসেবক দল উপদেষ্টা আবুল কালাম, সহ সভাপতি প্রকৌশলী মোস্তফা কামাল,আবু তাহের রুবেল,হাবিবুর রহমান হাবিব, ইমাম ঊদ্দিন সুজন,শ্রমিক দল সহ সভাপতি আমিন ও জাফর প্রমূখ।

Don`t copy text!