ঢাকাশুক্রবার , ১৭ অক্টোবর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সিঁধ কেটে ঘরে প্রবেশ করে বন্ধুকে কুপিয়ে হত্যা

প্রতিবেদক
majedur
অক্টোবর ১৭, ২০২৫ ১২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ জাবেদ আহমেদ জীবন নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামে গভীর রাতে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে বন্ধুকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমপর্ণ করলো ঘাতক। জানা যায়, মহেশপুর গ্রামের মোঃ জাকির হোসেন মিয়ার ছেলে মোঃ ওমর ফারুক মিয়াকে (২২) কুপিয়ে হত্যা করেছে একই গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে খায়রুল আমিন (৩৮)।

ঘটনাটি ঘটে আনুমানিক রাত ২ টার দিকে, পরে খাইরুল আমিন থানায় এসে আত্মসমর্পণ করলে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেয়া তথ্য মতে, হত্যায় ব্যবহার করা ছুরি আলামত হিসেবে জব্দ করে নবীনগর থানা পুলিশ।
এ বিষয় এ
নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) মো. শাহিনুর ইসলাম জানান, হত্যার ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ চলছে।

Don`t copy text!