ঢাকাবৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হাত ধোয়ার নায়ক হোন”-রাউজানে স্বাস্থ্য সচেতনতায় জনজাগরণ

প্রতিবেদক
majedur
অক্টোবর ১৬, ২০২৫ ১২:৩০ অপরাহ্ণ
Link Copied!

 

যীশু সেন :
১৫ অক্টোবর, বুধবার “হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাউজান উপজেলা পরিষদ সভাকক্ষে উদযাপিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫। জনসচেতনতা বাড়াতে এই দিবসটি উপলক্ষে আয়োজিত হয় র‍্যালি ও আলোচনা সভা। আয়োজনের নেতৃত্বে ছিল উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় এবং রাউজান পৌরসভা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাউজান পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মো. রহমত উল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিসান বিন মাজেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুম কবির, পৌরসভার সচিব অনিল চন্দ্র ত্রিপুরা, সমাজসেবা কর্মকর্তা মনিরুল ইসলাম, পৌর প্রকৌশলী শাহীন ইসলাম, এবং পৌর কর্মকর্তা আরফানুল ইসলাম আবির প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও জিসান বিন মাজেদ বলেন, “হাত ধোয়ার নিয়মিত অভ্যাস গড়ে তুলতে হবে। সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে আমরা প্রায় ৮০ ধরনের জীবাণু থেকে মুক্ত থাকতে পারি। এর মাধ্যমে সুস্থ সমাজ গঠনের পথ প্রশস্ত হয়।”

সভাপতির বক্তব্যে অংছিং মারমা বলেন, “সঠিকভাবে হাত ধোয়া একান্ত প্রয়োজন। কমপক্ষে ২০ সেকেন্ড ধরে সাবান অথবা ছাই দিয়ে হাত ধুতে হবে, তাহলেই জীবাণু ধ্বংস হবে। এরপরই হাত দিয়ে খাবার গ্রহণ করা উচিত।” তিনি উপস্থিত সবাইকে নিজ পরিবার ও কর্মস্থলে হাত ধোয়ার সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাস্থ্য সুরক্ষায় হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে শৈশব থেকেই। বিশেষ করে খাবার গ্রহণের আগে ও টয়লেট ব্যবহারের পরে সাবান বা জীবাণুনাশক দিয়ে হাত ধোয়া বাধ্যতামূলক করা উচিত।

উল্লেখ্য, বিশ্বব্যাপী ১৫ অক্টোবর পালন করা হয় ‘বিশ্ব হাত ধোয়া দিবস’। এই দিবসটির উদ্দেশ্য—সাধারণ মানুষের মধ্যে সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করা, যা জীবাণু থেকে মুক্ত থাকার অন্যতম উপায়।

আয়োজনে অংশগ্রহণকারী সবাই আশা প্রকাশ করেন, নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলে আমরা রাউজানকে একটি স্বাস্থ্যসম্মত ও সচেতন উপজেলা হিসেবে গড়ে তুলতে পারবো।

Don`t copy text!