সুভাস দাস,,
পটুয়াখালী সদর থানা শ্রেষ্ঠ পুরস্কার অর্জন
অপরাধ পর্যালোচনা সভায় (সেপ্টেম্বর /২০২৫) শ্রেষ্ঠ থানার পুরস্কার অর্জন করেছে পটুয়াখালী সদর থানা।
একই সাথে জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী এসআই এর পুরস্কার অর্জন করেছে এসআই সাদিকুর রহমান, জেলার শ্রেষ্ঠ এএসআই এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারি এর পুরস্কার অর্জন করেছে এ এস আই বাইজিদ হোসেন, ওয়ারেন্ট তামিল এ বিশেষ পুরস্কার অর্জন করেছে এএসআই রুবেল হাওলাদার।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত ইনচার্জ অফিসার ইমতিয়াজ আহমেদ তার মনের ভাব প্রকাশ করেন এবং বলেন এ অর্জনে ধন্যবাদ জানাই পটুয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনোয়ার জাহিদ স্যারকে।
পুরস্কারপ্রাপ্তি সব সময়ই আনন্দের বিষয়।
আশা করি এ পুরস্কার সদর থানা পুলিশের কাজের গতিকে আরো বাড়িয়ে দেবে এবং সাধারণ মানুষ আইন শৃঙ্খলা বাহিনীর উপর আবারো তাদের আস্থা রাখতে পারবেন।

