ঢাকামঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নৌ পুলিশের অভিযানে মা ইলিশ রক্ষা করতে ১০ জেলেসহ ২৩ লক্ষ মিটার জাল উদ্ধার

প্রতিবেদক
majedur
অক্টোবর ১৪, ২০২৫ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ হোসেন গাজী।।

গত ৪ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান সফলভাবে বাস্তবায়ন করতে দিনরাত টহলে রয়েছে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের আলুর বাজার নৌ পুলিশ ফাঁড়ি। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অপরাধে ১০ জেলেকে আটক করছেন। এসব জেলেদের বিরুদ্ধে মৎস্য আইনে ৬টি মামলায় তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আলুর বাজারনৌ পুলিশ ইনচার্জ পঙ্কজ কুমার দেব শর্মা বিষয়টি নিশ্চিত করে আরো জানান, গত ১০ দিনের অভিযানে ২৩ লক্ষ মিটার জাল উদ্ধার, ৮ টি মাছধরার নৌকা ও আনুমানিক ৪০০ কেজি ইলিশ মাছ উদ্ধার করে এতিমখানায় বিতরন করা হয়েছে।

তিনি আরো জানান, মা ইলিশ রক্ষা সফলভাবে বাস্তবায়ন করতে নৌ পুলিশ পুলিশ সুপারের নেতৃত্বে মেঘনা নদীতে অভিযান অব্যহত রয়েছে। অভিযান সফল করতে সর্বোচ্চ পর্যায়ে আমরা চেষ্টা করে যাচ্ছি।

Don`t copy text!