ঢাকাসোমবার , ১৩ অক্টোবর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছিনতাই হওয়া ড্যাপ সার বাহী কার্গো নবীনগরে উদ্ধার

প্রতিবেদক
majedur
অক্টোবর ১৩, ২০২৫ ১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জাবেদ আহমেদ জীবন নবীনগর উপজেলা ব্রাহ্মণবাড়ীয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নোয়াগাঁও বাজারে সরকারি বিএডিসির ড্যাপ সার বাহী একটি কার্গো উদ্ধার।

শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় নরসিংদী রায়পুরা থানার নৌ পুলিশ কার্গো টি নবীনগরের কাইতলা উত্তর ইউনিয়নের নারুই, শিবনগর ও নোয়াগাঁও বাজার এলাকায় অবস্থানরত অবস্থায় উদ্ধার করে। এ সময় কার্গো থেকে আনলোড হওয়া প্রায় ১,৪০০ বস্তা সার উদ্ধার করা হয়।

জানা গেছে, ৬ হাজার ৩৪০ বস্তা সরকারি ড্যাপ সার বহনকারী কার্গো টি মুন্সিগঞ্জ থেকে মেঘনা নদী পথে সুনামগঞ্জের সরকারি গুদামের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে নরসিংদীর রায়পুরা এলাকায় ছিনতাইকারীরা নৌযানের ৬ নাবিককে হাত-পা বেঁধে নদীর তীরে ফেলে দিয়ে কার্গোটি তাদের নিয়ত্রণে নিয়ে নেয়।
এর মধ্যে শিবনগরের সানাউল্লাহর বাড়ি থেকে ৫০০ বস্তা এবং নোয়াগাঁও বাজারের ব্যবসায়ী ও সরকারি ডিলার মো. বোরহান উদ্দিনের গোডাউনে ৪০০ বস্তা সার পাওয়া যায়। বাকি সারগুলোর সন্ধান এখনো মেলেনি।

স্থানীয়রা জানান, শুক্রবার থেকে সানাউল্লাহর বাড়িতে সার আনলোড হতে দেখেছেন। পরে নৌ পুলিশ ঘটনাস্থলে এসে কার্গোসহ সার জব্দ করে।

কাইতলা উত্তর ৯নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা সদস্য সুহেদা বেগম বলেন, আমরা দুদিন যাবত দেখতেছি এখানে সার আনলোড হচ্ছে, কিন্তু সরকারি কোনো কিছু আসলে তো আমাদের জানার কথা। পরে দেখলাম প্রশাসনের লোকজন এসে এগুলো জব্দ করেছে।

বিএডিসির কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, মুন্সিগঞ্জ থেকে সুনামগঞ্জগামী সরকারি সারবাহী জাহাজটি ছিনতাইয়ের পর আমরা বিষয়টি জানতে পারি। এরপর রায়পুরা থানা পুলিশ, এসপি ও ডিসির সঙ্গে সমন্বয় করে ১৮০টি লোকেশন ট্র্যাকিংয়ের মাধ্যমে জাহাজটির অবস্থান নবীনগরে শনাক্ত করি।

অভিযুক্ত সরকারি ডিলার মো. বোরহান উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, আমার গোডাউনের চাবি তোফাজ্জল হোসেন শিবলুর কাছে থাকে। সে হয়তো আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।

অন্যদিকে শিবলু জানান, বোরহান ভাইয়ের গোডাউনের চাবি আমার কাছে থাকত। প্রতিদিন সানাউল্লাহ এসে চাবি নিয়ে যেতেন। গতকালও তিনি নিয়েছিলেন। এরপর কী হয়েছে জানি না।
এ বিষয় এ নবীনগর
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী বলেন, বিষয়টি আমরা অবগত আছি। স্থানীয়দের সহযোগিতায় নৌ পুলিশ কার্গোটি জব্দ করেছে। প্রশাসন বিষয়টি তদন্ত করছে।

Don`t copy text!