ঢাকাবুধবার , ৮ অক্টোবর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাজারহাটে ব্র্যাকের স্বপ্নসারথি ও জাতীয় কন্যাশিশু দিবস অনুষ্ঠিত .

প্রতিবেদক
majedur
অক্টোবর ৮, ২০২৫ ২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

আমি কন্যাশিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই দিনে “পার করেছি আঠারো, পেরিয়ে যাব পাহাড়ও”— এ স্লোগান নিয়ে অনুষ্ঠিত হয় ব্র্যাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন সেশন-২০২৫।

বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৃথকভাবে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) এর আয়োজনে স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন সেশন অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরানের সভাপতিত্বে মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানী দুটি অনুষ্ঠানের সমন্বয়ে সভাপতিত্ব ও বক্তব্য রাখেন। বক্তারা কন্যাশিক্ষা, নারীর ক্ষমতায়ন, মাতৃত্বে সচেতনতা এবং বাল্যবিয়ের কুফলসহ দু’টি বিষয়ের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে ব্র্যাক সেলপ কর্মসূচির গ্র্যাজুয়েশনপ্রাপ্ত ২২ জন কিশোরীকে ফুলেল শুভেচ্ছা ও উপহারসহ সনদ প্রদান করা হয়। এসময় সহকারী সমাজসেবা কর্মকর্তা ববিতা খাতুন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আয়শা সিদ্দিকা, উপজেলা জামায়াতের আমির মাওলানা কপিল উদ্দিন,ও রাজারহাট মডেল প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃহামিদুল ইসলাম ও মোঃ মোশাররফ হোসেন সাংবাদিক প্রহ্লাদ হোসেন সৈকত ও সেলপ কর্মসূচি কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, কমিউনিটি অর্গানাইজার মোসাম্মত রুমানা আক্তারসহ কিশোরী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Don`t copy text!