নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
“আমি কন্যাশিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) উপজেলা প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার।
নুসরাত জাহান সাথীর সঞ্চালনায়
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশেদা রহমান,আরো বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জি. এম. সেলিম রেজা,ব্রাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির ডেপুটি ম্যানেজার বিশ্বনাথ কুন্ডু,
সাংবাদিক ফরিদ মিয়া, নারী সংগঠন “সপ্ন সারতি”-এর পক্ষে সাবিনা, নিপু আক্তার, সুর্বর্ণা আক্তার ও হাসি আক্তার বক্তব্য রাখেন
বক্তারা কন্যাশিশুদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও সমান অধিকার নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, কন্যাশিশুরা সমাজের অমূল্য সম্পদ তাদের বিকাশ ও সুরক্ষা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, “আজকের কন্যাশিশুরা আগামী দিনের নেতৃত্বের প্রতীক। তাদের আত্মবিশ্বাসী ও সক্ষম নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার, বিদ্যালয় ও সমাজের সক্রিয় ভূমিকা প্রয়োজন।

