ঢাকাসোমবার , ৬ অক্টোবর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক হোসাইন জিয়াদের উপর হামলার প্রতিবাদে রাউজানে প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
majedur
অক্টোবর ৬, ২০২৫ ১০:১৫ অপরাহ্ণ
Link Copied!

 

যীশু সেন, চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলার শিকার “এখন টেলিভিশন” চট্টগ্রাম ব্যুরো প্রধান সাংবাদিক হোসাইন জিয়াদ ও ক্যামেরা পার্সন মো. পারভেজের উপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাউজান প্রেসক্লাব। এ ঘটনার প্রতিবাদে ৬ অক্টোবর সোমবার বিকেল সাড়ে তিনটায় রাউজান উপজেলা সদরের জলিলনগরস্থ প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব সভাপতি এম বেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি প্রদীপ শীল, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক শাহাদাৎ হোসেন ও আমির হামজা, অর্থ সম্পাদক আনিসুর রহমান এবং দপ্তর সম্পাদক রতন বড়ুয়া।

সভায় বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। সাংবাদিকরা যখন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হন, তখন তা শুধু ব্যক্তি নয়, পুরো গণমাধ্যমের স্বাধীনতার উপর আঘাত হিসেবে বিবেচিত হয়। বিশেষ করে হোসাইন জিয়াদ ও পারভেজের ওপর হামলার ঘটনাটি পূর্বপরিকল্পিত এবং সাংবাদিক নির্যাতনের জঘন্য উদাহরণ।

বক্তারা আরও বলেন, সংবাদকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের কথা তুলে ধরছেন। অথচ তাদের ওপর বারবার সন্ত্রাসী হামলা চালিয়ে পেশাগত নিরাপত্তা বিঘ্নিত করা হচ্ছে। তারা দাবি করেন, যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে এ ধরনের হামলা রোধে কঠোর আইন প্রণয়ন ও প্রয়োগের দাবি জানান তারা।

সভা থেকে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও বাড়বে, যা গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। প্রতিবাদ সভা শেষে হামলার শিকার দুই সাংবাদিকের প্রতি সংহতি জানিয়ে তাঁদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

Don`t copy text!