ঢাকাশুক্রবার , ৩ অক্টোবর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সোহেল হোসনাইন কায়কোবাদের সৌজন্যে বিনা মূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত

প্রতিবেদক
majedur
অক্টোবর ৩, ২০২৫ ১১:২৭ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ হামিদুল ইসলাম
রাজারহাট জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চার ইউনিয়নে আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদের সৌজন্যে বিনা মূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ ও নির্বাচনী জনসংযোগ করেছেন তিনি।

আজ ৩-১০-২০২৫ইং শুক্রবার রাজারহাট উপজেলার ছিনাই, হরিশ্বর তালুক, ঘড়িয়ালডাঙ্গা ও বিদ্যানন্দ ইউনিয়নে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় হরিশ্বর তালুক উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়ে এ কার্যক্রম দুপুর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও জনসংযোগের মধ্য দিয়ে চলতে থাকে।

ক্যাম্পে স্থানীয় শতাধিক নারী-পুরুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। এ সময় অনেকেই এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এমন কর্মসূচি চালুর অনুরোধ করেন।

লিফলেট বিতরণ ও জনসংযোগকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সদস্য সচিব শহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজ, প্যানেল চেয়ারম্যান ও যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম বেপারী, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহামুদুল হাসান আল-মারজান, ছাত্রদল রাজারহাটের আহ্বায়ক রুবেল পাটোয়ারী, মিজানুর রহমান সাদ্দাম -সদস্য সচিব, রাজারহাট উপজেলা ছাত্রদল,
কৃষকদল রাজারহাটের সদস্য সচিব আলমগীর হোসেন, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিচুর রহমান (লিটন), যুবদল রাজারহাটের আহ্বায়ক আব্দুল কুদ্দুস ও সদস্য সচিব নয়ন আলী প্রমুখ।

Don`t copy text!