ঢাকাবৃহস্পতিবার , ২ অক্টোবর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ- মুতাছিম বিল্লাহ

প্রতিবেদক
majedur
অক্টোবর ২, ২০২৫ ১২:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

 

উত্তম চক্রবর্তী,যশোর জেলা প্রতিনিধি।। যশোরের মণিরামপুরে বিভিন্ন মন্দিরে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে মন্দির পরিদর্শন, আগত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মন্দির কর্তৃপক্ষদের মাঝে উপহার বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি মো. মুতাছিম বিল্লাহ। মঙ্গলবার ও বুধবার (৩০ সেপ্টেম্বর ও ০১ অক্টোবর) তিনি উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন ও উপহার বিতরণ করেন। মুতাছিম বিল্লাহ বলেন- সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। এখানে আমরা সব সম্প্রদায়ের লোক মিলেমিশে থাকি। একটি মহল এ পূজাকে কেন্দ্র করে সহিংসতা সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে। আমরা সবাই মিলে এ অপচেষ্টা রুখে দেব। তিনি বলেন-এ মণিরামপুরে সব সম্প্রদায়ের লোক বাস করে। আমাদের সবার লক্ষ্য হলো মিলেমিশে মণিরামপুরকে একটি মডেল উপজেলায় রূপান্তর করা। সন্ত্রাসবাদ আমরা সবাই মিলে দূর করব। পুরো বাংলাদেশের মধ্যে মণিরামপুরকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলব। এ সময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আমিমুল ইহসান, ১১নং চালুয়াহাটি ইউনিয়ন বিএনপি নেতা ও রাজগঞ্জ জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি মো. আব্দুস সাত্তার, ৯নং ঝাঁপা ইউনিয়ন বিএনপি নেতা মো. মুজিবুর রহমান, যশোর এমএম কলেজ ছাত্রদলের সাবেক ছাত্রনেতা ও রাজগঞ্জ পর্যটন ক্লাবের সভাপতি মোঃ আলমগীর হোসেন লাচ্চু, মো. নাজমুল হোসাইন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মো. মিরাজুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহদপ্তর সম্পাদক শাহরিয়ার আলম অথী ও রাবি সোহরাওয়ার্দী হল ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রেজওয়ান ইসলাম, এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সদস্য আরিফুজ্জামান টিংকু, সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য সাকিব জামান, সাউথ ইস্ট ইউনিভার্সিটি ছাত্রদলের আহ্বায়ক সদস্য জিএম হাসান কবির সুমন, নর্থ সাউথ ইউনিভার্সিটি ছাত্রদল নেতা মো. যোবায়ের আহমেদ, লাউড়ী রামনগর কামিল মাদ্রাসা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. হাবিবুর রহমান তুহিন, যশোর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল নেতা যুবায়ের হাসান ও আল সাজিদ সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। তাছাড়া মদনপুর সম্মিলনী ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা সাবির হোসেন রনি, ৯নং ঝাঁপা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মো. সোহাগ হোসাইন, ৯নং ঝাঁপা ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি তুষার খান, ১২ নং শ্যামকুড় ইউনিয়ন ছাত্রদলের সদস্য আকিব আকবর, রাজু, ৯নং ঝাঁপা ইউনিয়ন যুবনেতা আজাদ হোসেন, ১৩নং খানপুর ইউনিয়ন যুবনেতা হাসনাত হামাদী, মানযুর, ১নং রোহিতা ইউনিয়ন যুবনেতা ইমরান হোসাইন, রাশেদ, মাজিদ, হাসান আলামিন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

Don`t copy text!