ঢাকাশনিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন 

প্রতিবেদক
majedur
সেপ্টেম্বর ২৭, ২০২৫ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় যড়যন্ত্রের শিকার সাংবাদিক মনিরুল ইসলাম মনি’র বিরুদ্ধে মিথ্যা, হয়রানী মুলক মামলা প্রত্যাহার ও নি:শর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসি।

শনিবার (২৭শে সেপ্টেম্বর ) সকাল ১১ টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের শার্শা উপজেলার উলাশী গিলাপোল বাজারে এ মানববন্ধন করে তারা। এ সময় গিলাপোল এলাকার শতশত নারী-পুরুষ মানববন্ধনে অংশগ্রহন করেন। মনি দীর্ঘদিন সাংবাদিক পেশার সাথে জড়িত। তিনি যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ ও জাতীয় দৈনিক আমার দেশ পত্রিকায় শার্শা উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত আছে।

মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসী সাংবাদিক মনি’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও সুষ্ট তদন্ত করে এবং নি:সার্থ তার মুক্তির দাবি জানান। তারা বলেন, একটি সাজানো ঘটনাকে মামলায় রূপ দিয়ে হয়রানি পূর্বক কারাগারে পাঠানো হয়েছে। এ ধরণের অন্যায় ও মিথ্যা এবং ভিত্তিহীন মামলা থেকে নি:শর্ত মুক্তি দাবি করেন তার।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর বুধবার সাংবাদিক মনি’র বিরুদ্ধে একটি স্কুল ছাত্রকে নির্যাতনের অভিযোগে তার পরিবারকে দিয়ে মিথ্যা, হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে জেলহাজতে পাঠায় একটি কুচক্রী মহল।

Don`t copy text!