মোঃ হোসেন গাজী।।
চাঁদপুর সদর উপজেলা তরপুরচন্ডী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪শে’সেপ্টেম্বর বুধবার বিকাল ৩ টায় তরপুরচন্ডী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে পরিচিতি সভায় প্রধান অতিথি’ বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদ মাঝি, প্রধান বক্তার বক্তব্যে রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামছুল আরেফীন খান।
ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ছিদ্দিক খন্দকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব এমরান গাজীর সঞ্চলনায়, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আবু হানিফ কাকন,সদস্য সচিব পীরজাদা জুনায়েদ উল্লাহ খান, ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মুহা.নাজমুল হাসান, সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন গাজী,এছাড়া আরো উপস্থিত ছিলেন সদর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আঃ হান্নান মিজি,মোঃ আবুল হাসেম গাজী, মোঃ সোহেল হোসেন মৃধা,আঃ আউয়াল, মোহাম্মদ হোসেন নয়ন,আবু সুফিয়ান,জাহিদুল ইসলাম নোমান,তরপুরচন্ডী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক সোহেল গাজী, স্বেচ্ছাসেবক নেতা শাহ আলম হাওলাদার সহ ইউনিয়ন বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নবাগত আহ্বায়ক কমিটির সকল নেতৃবৃন্দেরা। এসময় বক্তারা বলেন- জাতীয় সংসদ নির্বাচন একেবারেই সন্নিকটে ‘ তাই আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানকে আমরা আগামী রাষ্ট্র নায়ক বসাতে আমরা আমাদের এই নির্বাচনে চাঁদপুর সদর হাইমচর ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক সাহেবের হাত কে শক্তিশালী করতে স্বেচ্ছাসেবক দল এক ও ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ মার্কায় ভোট জয়যুক্ত করবো।

