ঢাকামঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাজারহাটে বাড়ির ভেতরে নকল সার-কীটনাশকের কারখানার সন্ধান

প্রতিবেদক
majedur
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কৃষকের স্বার্থ সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে কুড়িগ্রামের রাজারহাটে দিনভর নকল সার ও কীটনাশক বিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

চাকিরপশার পাঠক মৌজার মালিপাড়া গ্রামের বাসিন্দা হামিদ উদ্দিনের পুত্র বেলাল হোসেন (৫২) নিজ বাড়িতে বিভিন্ন ব্র্যান্ডের নকল সার ও কীটনাশক প্রস্তুত ও বাজারজাত করছিলেন—এমন গোপন সংবাদ পেয়ে সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) রাতে পুলিশ মোতায়েন করা হয়। পরদিন মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) সকাল থেকে দিনভর অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ।

অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ সাইফুন্নাহার সাথী, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা হৈমন্তী রানীসহ রাজারহাট থানা পুলিশের সদস্যরা অংশ নেন। এসময় ৪০ বস্তা নকল সার ও ২০ কার্টুন বিভিন্ন ব্র্যান্ডের কীটনাশক জব্দ করে ধ্বংস করা হয়।

নকল সার ও কীটনাশক উৎপাদন ও বিপণনের অপরাধে বেলাল হোসেনকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও তার বিরুদ্ধে নকল সার ও কীটনাশক উৎপাদন ও বিক্রির অভিযোগে জরিমানা করা হয়েছিল। এবার তাকে দ্বিতীয়বার আর্থিক জরিমানার মুখোমুখি হতে হলো।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষকের ক্ষতি রোধ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নকল সার-কীটনাশকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় কৃষক রফিকুল ইসলাম বলেন, “দিনভর এই অভিযানে আমরা খুশি হয়েছি। নকল সার ও কীটনাশকের কারণে ফসল নষ্ট হয়ে যেত। এবার আশা করছি এ ধরনের অপকর্ম বন্ধ হবে।”

Don`t copy text!