ঢাকামঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে পাথর ব্যবসায়ী-শ্রমিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

প্রতিবেদক
majedur
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ফরিদ মিয়া নান্দাইলঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৭নং মুশুলী ইউনিয়নের তারেরঘাট বাজার পাথর ব্যবসায়ী ও শ্রমিকদের নিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে তারেরঘাট বাজারে এ কর্মসূচি পালন করা হয়।

স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারেরঘাট বাজারে বৈধভাবে পাথর ব্যবসা পরিচালনা করে আসছেন তারা। কিন্তু সম্প্রতি কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন ভুয়া আইডি থেকে পাথর ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। এতে ব্যবসায়ীরা শুধু সামাজিকভাবে হেয় হচ্ছেন না, পাশাপাশি তাদের ব্যবসার পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণে তারা বাধ্য হয়ে আজকের এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, তাদের কষ্টার্জিত পাথর ব্যবসার সুনাম নষ্ট করার জন্য একটি মহল পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। তারা আরও অভিযোগ করেন, এসব ভুয়া তথ্যের কারণে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং শ্রমজীবী মানুষদের কাজকর্মে বিঘ্ন ঘটছে।

সমাবেশে বক্তারা প্রশাসনের প্রতি অনুরোধ জানান— দ্রুত এ ধরনের ভুয়া আইডি চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে। একইসঙ্গে নিরীহ ব্যবসায়ী ও শ্রমিকদের হয়রানি থেকে মুক্তি দেওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন তারেরঘাট বাজার পাথর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, বাজার কমিটির সদস্য ও শতাধিক শ্রমিক। বক্তারা একযোগে বলেন, পাথর ব্যবসায়ীদের সুনাম ক্ষুণ্ণের চেষ্টা কোনোভাবেই সফল হবে না। অপপ্রচারের বিরুদ্ধে শ্রমিক-ব্যবসায়ীরা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবেন।

প্রতিবাদ সমাবেশ শেষে ব্যবসায়ী ও শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।

Don`t copy text!