আমিরাত প্রতিনিধি।
শোকের ছায়া নেমে এসেছে শারজাহ রাজপরিবারে। *শেখ সালমান বিন খলিদ বিন মোহাম্মেদ আল কাসিমি*, রাজপরিবারের একজন গুণী, সম্মানিত ও জনপ্রিয় সদস্য, *সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫* তারিখে ইন্তেকাল করেছেন।
তিনি ছিলেন শারজাহর সমাজ উন্নয়ন ও মানবিক সহানুভূতির এক উজ্জ্বল প্রতীক। জীবদ্দশায় সমাজসেবা, জনকল্যাণমূলক কার্যক্রম এবং রাজপরিবারের প্রতিনিধি হিসেবে নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
*জানাজার নামাজ* অনুষ্ঠিত হবে *মঙ্গলবার সকাল ১০টায়* শারজাহর ঐতিহাসিক *কিং ফয়সাল মসজিদে*। এরপর মরহুমকে দাফন করা হবে *আল জুবাইল কবরস্থানে*।
শারজাহ সরকার মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে *তিন দিনের রাষ্ট্রীয় শোক* ঘোষণা করেছে।
শোক প্রকাশের জন্য রাজপরিবারের পক্ষ থেকে *Al Ramla* এলাকায় অবস্থিত *Sheikh Faisal bin Khalid bin Mohammed Al Qasimi-এর মজলিসে* সাধারণ জনগণের সাক্ষাতের সুযোগ রাখা হয়েছে।
*আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দিন।*

